যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
যশোরের বাঘারপাড়া ও চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার সুখদেবপুর গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে রাজু আহমেদ (৩০) ও চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফিন ইসলাম (৯)। তারা দু’জনই বিদ্যুতের মাল্টিপ্লাগ থেকে বিদ্যুতায়িত হন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাজু ঘরের মধ্যে বিদ্যুতের মাল্টিপ্লাগ মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার শরীর স্পর্শ করে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক স্বাগত দাস জানান, হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়েছে।
অপরদিকে, চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রাফিন ইসলাম (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে অটোচার্জারে মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দিতে গেলে মাল্টিপ্লাগের মাধ্যমে শিশুটি বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মঞ্জুরুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। রাফিন ইসলাম লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মিলন রহমান/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা