ঝিনাইদহে ২ বন্ধুর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার ভাইনা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২০) ও একই গ্রামের দুল বক্সের ছেলে রিপন হোসেন (২০)। রিপন স্থানীয় কলেজের ছাত্র।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, আজ সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিষের বোতল পাওয়া গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আহমেদ নাসিম অনসারী/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা