হাটহাজারীতে আগুনে বসতঘর পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই মালিকের দুটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে স্থানীয় বাসিন্দা মো. সেলিম ও মো. মহসীনের দুটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই মালিকের দুটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা