ফেনীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ডা.মজিবুল হক (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী-মাইজদী মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে সিলোনীয়া বাজারস্থ আরজু ক্লিনিকের মালিক ডা. মজিবুল হক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে তাকে বহনকারী মোটরসাইকেল ফেনী-মাইজদী মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনে পৌঁছলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত ডা.মজিবুল হক জায়লস্কর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের মৌলভী বাড়ীর বাসীন্দা।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাসটিতে জব্দ করেছে।
আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি