যানবাহনের চাপ নেই দৌলতদিয়ায়
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ৫ম দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নেই কর্মমুখী মানুষ ও যানবাহনের চাপ। ঈদ শেষ করে নিরাপদে কোনো ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া প্রান্ত দিয়ে কর্মস্থলে ফিরতে পেরে যাত্রীরা অনেক খুশি।
বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এ দিকে দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ঘাট এলাকায় কর্মস্থল মুখি মানুষের চাপ কিছুটা থাকলেও দীর্ঘ অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠছে যানবাহন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়বে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থল মুখি মানুষ ও যানবাহন পারাপারে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করছে। এবারের ঈদে শেষে ভোগান্তি ছাড়াই মানুষ দৌলতদিয়া প্রান্ত দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে প্রাকৃতিক কোনো সমস্যা না হলে এমন অবস্থাই থাকবে দৌলতদিয়া প্রান্তে।
রুবেলুর রহমান/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি