যশোরে গুলিবিদ্ধ দুই মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুর থেকে অজ্ঞাত পরিচয় দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। মরদেহ দু’টি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা