ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিচয় মিলেছে যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির

স্পোর্টস ডেস্ক | যশোর | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৬ জুন ২০১৮

যশোরে দুই দল সন্ত্রাসীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। মঙ্গলবার বিকেলে তার পরিচয় পাওয়া যায়। নিহত শাহিনুর রহমান শাহিন যশোর সদর উপজেলার আলমনগর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ও একটি হত্যা মামলার আসামি।

মঙ্গলবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে তার মরদেহ এবং অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চৌগাছা থানা পুলিশের ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় দুই দল সন্ত্রাসী গোলাগুলি করছে- এমন খবরের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও পরে হাসপাতাল মর্গে মরদেহটি শাহিনের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানিয়েছেন, শাহিনের বিরুদ্ধে মিরাজুল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মিলন রহমান/এএম/এমএস

আরও পড়ুন