চকরিয়ায় ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজারের চকরিয়ায় জিয়াবুল ইসলাম জিকু (১৬) নামে এক স্কুলছাত্র পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। তার খোঁজ না পেয়ে বাবা নুরুল আলম চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি-নং-১৩৮৫) করেছেন।
নিখোঁজ জিকু মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর সিকদারপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিন্তু তারা বর্তমানে স্বপরিবারে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাটাখালী গ্রামে বাস করে।
জিডিতে নুরুল আলম উল্লেখ করেছেন, তার ছেলে স্কুলছাত্র জিয়াবুল ইসলাম জিকু গত ২৭ জুন সকাল ১১টার দিকে চিরিংগা বাটাখালীস্থ বাসা থেকে স্কুলে যাবার জন্য বের হয়। কিন্তু ওইদিন সে স্কুলেও যায়নি, বাড়িও ফিরেনি।
চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছিন আরাফাত জিডির সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিভিন্ন জায়গায় বেতার বার্তা দিয়েছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি