গোপালগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩
ছবি-ফাইল
গোপালগঞ্জের পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ আসাদুজ্জামান টিটোকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পান্নু শেখ, মো. আজিজুল ও সালমা বেগম। তাদের সবার বাড়ি নড়াইল জেলার চরসিংগাতি গ্রামে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে গতকাল সোমবার রাতে হত্যা মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নড়াইল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
রোববার (০১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আসাদুজ্জামান টিটো মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ শহরে ফিরছিলেন। এ সময় তার ভাটার সামনের রাস্তার ওপর ওঁৎপেতে থাকা পলাশ চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী টেঁটাবিদ্ধ করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে ও জিহ্বা কেটে নেয়। এরপর গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।
এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম