নির্যাতন করে সন্তান হত্যা করলো মা
চাঁদপুরের শাহরাস্তিতে নির্যাতন করে নিজ কন্যা সন্তানকে হত্যা করেছে এক মা। নিহতে নাম সুমাইয়া আক্তার (০৩)। মঙ্গলবার ভোররাতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের তারাপুর কামার বাড়ি প্রকাশ সিরাজ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়ির কাঠমিস্ত্রি এমরান হোসেনের স্ত্রী আমেনা বেগম ৬/৭ দিন আগে নিজেকে জ্বীনে ধরেছে বলে জানা যায়। বিষয়টি স্বল্প সময়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তিনি আশপাশের বাড়ির ৪টি শিশুকে ধরে এনে বেদম মারধর করে। সোমবার সকালে নিজের মেয়ে সুমাইয়াকে জ্বীনে ধরেছে বলে লাঠি দিয়ে মারতে শুরু করে। পরে স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই তার মৃতু্য হয়। এ ঘটনায় আমেনা বেগম ও তার স্বামী এমরানকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে। কবিরাজ দম্পতি আটক রয়েছে তাদের বিরুদ্ধে ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইকরাম চৌধুরী/এমএএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ