শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই নারী। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১