গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈব্য নন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার ছোন্দা পাড়া গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের মৃত কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৬)।
এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, বেশ কয়েকজন ডাকাত রাতে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়। আরও ৩/৪ জন ডাকাত এ সময় পালিয়ে যান।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের চেষ্টা চলছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম