পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
‘কাজের মাঝেই শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. ফখরুল আলম। বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাম কৃষ্ণ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইদ্রিস মিয়া ও ওয়ার্ল্ড ভিশন ম্যানেজ্যার অনন্ত চাকমা প্রমুখ।
হাসান মামুন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি