যৌতুকের মামলায় কারাগারে কলেজ শিক্ষক
স্ত্রীর করা যৌতুক মামলায় ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক মো. মনিরুজ্জামানকে রোববার কারাগারে পাঠিয়েছেন নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান।
মনিরুজ্জামান ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর জনি।
তিনি আরো জানান, গত বছরের ৪ জুন শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে তার স্ত্রী নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাবনী আক্তার (২৩) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক মামলা করেন। স্ত্রীর করা মামলায় মনিরুজ্জামান রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী লাবনী আক্তার জানান, তার স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো। এছাড়া তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিতো। তাই জীবন রক্ষার্থে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
কামাল হোসাইন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক