হবিগঞ্জে ৮টি অটোরিকশাকে জরিমানা
ফাইল ছবি
মহাসড়কে চলাচলের অভিযোগে হবিগঞ্জে ৮টি সিএনজিচালিত অটোরিকশাকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর নামক স্থানে সিনিয়র সহকারী কমিশনার নূরুজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল না করার জন্য বলার পরও আইন অমান্য করে চালানোর অপরাধে এ জরিমানা করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক