টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরাসহ তিনজন কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসেন। সকালে তারা রেললাইন ধরে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তারা ট্রেনে কাটা পড়েন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঘটনার পর স্বজনরা নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগীকে মারধরের অভিযোগ
- ২ ৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও
- ৩ গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
- ৪ কুয়াশায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- ৫ বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ