সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনি আক্তার স্থানীয় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জ ইপিজেডের ফ্যাশন সিটি গার্মেন্টে কাজ করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে কয়েক দিন আগেই হত্যা করে তার পরিচয়পত্র ও ঘরের ছবি নিয়ে পালিয়ে গেছে স্বামী। এ বিষয়ে তদন্ত চলছে।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে