আশুলিয়ায় যবুকের গুলিবিদ্ধ মরদেহ
আশুলিয়ার মরাগাং এলাকা থেকে অজ্ঞাত (৩৫) যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধারকৃত মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার ভোরে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মারাগাং এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক বলেন, ভোরে আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর এবং তাহার পরনে লুঙ্গি ও শার্ট পরিহিত ছিল।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহত ওই ব্যক্তি সাধারণ যাত্রী নাকি ডাকাত দলের সদস্য সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
আল মামুন/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি