পুলিশ দেখে প্রেমিকা রেখে পালাল প্রেমিক
ফেনীর সোনাগাজী উপজেলার নিখোঁজ মাদরাসাছাত্রী বিবি মরিয়ম সোনিয়াকে (১২) খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রেমিক মোক্তার হোসেনের সঙ্গে পালিয়েছিল সোনিয়া।
এলাকাবাসী জানায়, সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিবি মরিয়ম সোনিয়ার সঙ্গে ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মোক্তার হোসেনের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৭ জুলাই সোনিয়া মাদরাসায় যাওয়ার কথা বলে প্রেমিক মোক্তার হোসেনের হাত ধরে পালিয়ে যায়। মোক্তার পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর গত ৯ জুলাই সোনিয়ার মা সোনাগাজী মডেল থানায় একটি জিডি করেন।
পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনিবার রাতে খাগড়াছড়ির গুইমারা এলাকার পাহাড়ি টিলায় অবস্থিত প্রেমিকের ফুফা মোশাররফ হোসেনের ঘর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেমিকা রেখে পালিয়ে যায় প্রেমিক মোক্তার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে উধাও হয়। তার মা থানায় নিখোঁজের ডায়েরি করেন। পুলিশ গুইমারা উপজেলায় ওই ছাত্রীকে উদ্ধারে গেলে প্রেমিক পালিয়ে যায়।
এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা