২০ টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণ
ছবি-প্রতীকী
বরিশালের মুলাদী উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সানি (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর সদরের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সানি পৌর সদরের বন্দর এলাকা মো. মিনি সরদারের ছেলে।
মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন, শনিবার বিকেলে সানি পাশের বাসার এক শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে বাসার পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর ছোট বোন তার মাকে খবর দিলে সানি পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা করলে অভিযান চালিয়ে সানিকে গ্রেফতার করে পুলিশ।
সাইফ আমীন/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা