অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
কক্সবাজারে অস্ত্র মামলায় আহমদ হোসাইন (৩০) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আহমদ হোসাইন কক্সবাজারের রামু উপজেলা সদরের তৈলীয়াঘোনা এলাকার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রামু থেকে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হন হোসাইন। ওই মামলা দীর্ঘ শুনানী শেষ আজ বৃহস্পতিবার অস্ত্র আইনের ১৯ বি ধারায় ১০ বছর কারাদণ্ড দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ জানান, বিধানমতে রায় হওয়ায় এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
সায়ীদ আলমগীর/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ