ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ জুলাই ২০১৮

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া পিটিআই ট্রেনিং সেন্টার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিয়াম শেখ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামের সিলন শেখের ছেলে ও পিটিআই প্রশিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্কুলের সামনে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রের মৃত্যু হয়। পরে পুলিশ গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকা থেকে মাইক্রোবাসসহ চালককে আটক করে।

এস এম হুমায়ূন কবীর/আরএ/পিআর

আরও পড়ুন