মসজিদের পেছনে কলেজছাত্রের মরদেহ
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়েল মিয়া (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রাম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল মিয়া ডাউকী গ্রামের সাবিজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের মরদেহ ওই গ্রামের মসজিদের পেছনে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, মরদেহের গায়ে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। তবে কারা জুয়েলকে খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কামাল হোসাইন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক