ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৫ জুলাই ২০১৮

কক্সবাজারের রামুতে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে রামুর বাইপাসস্থ টেকনাফগামী একটি সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের কেকেপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে মিজানুর রহমান, পুরাতন পল্লানপাড়া এলাকার আলআমিনের ছেলে মোহাম্মদ রানা ও কুলালপাড়া এলাকার আলী আহমদের ছেলে দিল মোহাম্মদ।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক এসআই সৈয়দ সানাউল্লাহ ও সহকারী উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র অভিযান চালায়। এ সময় বাসের তিনজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

আরও পড়ুন