মুন্সীগঞ্জে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবি-ফাইল
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বলই এলাকার রাস্তার পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টংঙ্গীবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ৩/৪ দিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, নিহতের পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক