টঙ্গীতে ৪ রিকশা আরোহীকে চাপা দিল পিকআপ
টঙ্গী ফায়ার স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের চাপায় রিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারো নাম জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় পিকআপসহ এর চালককে আটক করেছে পুলিশ। আটক হাসান (২৭) টঙ্গীর মরকুন এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সালেহ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে ঢাকাগামী একটি পিকআপ সামনে থাকা দুইটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশার চার আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক