বঙ্গোপসাগরে ৩৫ জেলেকে অপহরণ
ছবি-ফাইল
বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট এলাকায় ট্রলারে হামলা চলিয়ে ৩৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তারা ট্রলার থেকে মালামালও লুটে নেয়।
রোববার ফিরে আসা জেলে ও ট্রলার মালিক সমিতি সূত্র জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট ও এর আশপাশের এলাকায় মাছ শিকারের সময় সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২৫টি ট্রলারে লুটপাট শেষে ৩৫ জন মাঝিকে অপরহরণ করে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত মুক্তিপণের অর্থের পরিমাণ ও নিজেদের পরিচয় জানায়নি তারা। অপহৃত জেলেরা বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট জেলার।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে অনেক ট্রলারের জেলেরা এখনও নিখোঁজ। এখন পর্যন্ত ৮ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ অবস্থায় দস্যুদের আক্রমণে দিশেহারা আমরা।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা