ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দরজা ভেঙে বাবা দেখেন, গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলছে ছেলে

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৬ আগস্ট ২০১৮

কক্সবাজারে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক তরুণ আত্মহত্যা করেছে। রোববার রাতে সদরের ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাপিতখালী জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম শহিদ (১৭) কক্সবাজার সদরের ইসলামপুরের নাপিতখালী জুমনগর এলাকার রমজান আলীর ছেলে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সোমবার সন্ধ্যায় তার মরদেহ দাফন করা হয়েছে।

শহিদের বাবা রমজান আলী বলেন, শহিদ প্রতিদিনের মতো রোববার রাতে তার রুমে ঢুকে। কিন্তু খাবার খেতে না আসায় অনেকক্ষণ অপেক্ষার পর তাকে ডাকতে যাই। দরজা বন্ধ দেখে বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলি। ভেতরে ঢুকে দেখি গলায় লুঙ্গি পেঁছানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে শহিদ। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে বাড়িতে নিয়ে আসা হয়। তবে কি কারণে ছেলে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে কান্নায় ভেঙে পড়েন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দ্বিতীয় কর্মকর্তা এসআই শাহাজ উদ্দিন বলেন, ছেলেটি কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অভিভাবকদের কোনো অভিযোগ ছিল না। তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

আরও পড়ুন