ট্রেনে কাটা পড়ে নিহত ১
ছবি-ফাইল
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে নিহত হয়।
শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকালে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় দক্ষিণ ইয়ার্ডে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। নিহতের পড়নে চেক শার্ট ও সাদা লুঙ্গী ছিল।
শিহাব খান/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা