আশুলিয়ায় শ্রমিক পল্লীতে আগুন
আশুলিয়ায় শ্রমিক পল্লীতে আগুন লেগে ১০টি কক্ষ পুড়ে গেছে। বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বাংলাবাজার এছাক মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা ১১টার দিক বাংলাবাজার এলাকার এছাক মন্ডলের বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আশপাশ থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি।
আল-মামুন/আরএ/পিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা