ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও
ছবি-প্রতীকী
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সন্ধ্যায় উপজেলার ডিগ্রিরচর ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের সন্দেশ আলী (৬০) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)। আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসলামপুর থানা পুলিশের ওসি মো. শাহীনুজ্জামান খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেশ আলীর ঘরের বিদ্যুৎসংযোগ থেকে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান বাবা সন্দেশ আলীসহ বাড়ির অন্যরা।
বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সন্দেশ ও নিজামকে মৃত ঘোষণা করেন।
এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা