বাড়ির সামনে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
জামালপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নারায়ণপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নারায়ণপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে রিফাত (৩) এবং একই বাড়ির মিরাজ উদ্দিনের ছেলে নিহাদ (৩)।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, বাড়ির সামনে খেলা করছিল ওই দুই শিশু। এ সময় পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের মরদেহ ভেসে উঠলে বাড়ির লোকজন তা উদ্ধার করে।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা