ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণশিল্পীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সমীর বণিক (৪৫) নামে এক স্বর্ণশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সমীর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর (শিল্পী) ছিলেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি