চকরিয়ায় ট্রাকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় ফজল করিম (৫০) নামে এক ট্রাকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ফজল করিম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত হাকিম আলীর ছেলে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম পলাশ জানান, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া বানিয়ারছড়া ব্রিজের নিকটে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার