চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক গ্রেফতার
নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের কেদারগঞ্জ মহিলা কলেজ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, ২০১৭ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর সরিষাডাঙ্গা গ্রামে শাহ আলমের বাড়িতে অহিদুল ইসলাম বিশ্বাসসহ কয়েকজন নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অহিদুল ইসলামসহ বাকিরা পালিয়ে যায়।
এ মামলায় তিনি দীর্ঘদিন পালাতক থাকার পর সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গার আমলী আদালতে সোপর্দ করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ হামিদ জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।
সালাউদ্দিন কাজল/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার পাঁচ আসনের চারটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়
- ২ জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
- ৩ নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
- ৪ আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
- ৫ রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি