২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা পৌর কৃষক লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ওই সমাবেশে হামলাকারী ও পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আওয়াল ফকিরের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা আওয়ামী মীগের সভাপতি আবু হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, বোয়ালমারী কৃষকলীগ নেতা মনিরুজ্জামান লিটন মৃধা, অ্যাডভোকেট জামাল হোসেন মুন্না ও ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।
এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা