ঈদের দিন আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো ৩ জনের
কুষ্টিয়ায় ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন অাহত হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুরের সাহাবুল (১২), চুয়াডাঙ্গার অালমডাঙ্গার শিপন (২৮) এবং অপরজনের নাম জানা যায়নি। ঈদের দিন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সাহাবুল ও শিপন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাহন্দ্রে যাত্রী নিহত হয়। এ সময় পাঁচজন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আল-মামুন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা