কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
কক্সবাজার শহরে দুই ছিনতাইকারীর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত যুবক শাহাবুদ্দিন (৩২) মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত সোমবার সন্ধ্যায় (২০ আগস্ট) কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ভাগ-বাটোয়ারা নিয়ে এক ছিনতাইকারী অপর ছিনতাইকারীকে ছুরিকাঘাত করাকালে মাঝখানে দাঁড়িয়ে গেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহাবুদ্দিন।
নিহতের ফুপু খোরশেদা বেগম বলেন, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে আলীরজাহাল এলাকার দুই ছিনতাইকারী সাইফুল ও কসাই সাইফুলের বিবাদ হয়। সেদিন সন্ধ্যায় কসাই সাইফুল অপরজনকে ছুরি মারতে উদ্যত হলে আমার ভাইপো তাকে থামানোর চেষ্টা করে। এসময় কসাই সাইফুল না থেমে আমার ভাইপোর পেটে ছুরিকাঘাত করে।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, শহরের চিহ্নিত ছিনতাইকারী দুই সাইফুলের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহাবুদ্দিন।
ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে। রাতেই শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শাহাবুদ্দিন দক্ষিণ রুমালিয়ারছড়ার ঘোনারপাড়া গ্রামের বাসিন্দা।
সায়ীদ আলমগীর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার