বাসের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামেখোলা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো.নাছির উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা নূর মোহাম্মদ নামে অপর একজন আহত হন।
ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ ঘাতকবাস এবং বাসচালককে আটক করেছে।
নিহত নাছির ঢাকা মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের ৫/১ মো. সিরাজুল ইসলামেরে ছেলে। আহত নূর মোহাম্মদ ঢাকা মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ওবায়দুল রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকাগামী সেবা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল রামেখোলা এলাকার মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মোটরসাইকেল চালক মো. নাছির মারা যান। আহত নূর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এঘটনায় বাস চালকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন
রয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা