শেরপুরে যুবদল সভাপতিসহ ৩ বিএনপি নেতা গ্রেফতার
শেরপুর জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদসহ (৩৮) তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে শহরের চকপাঠক ও নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলেন- সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক (৫৩) ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিকুল ইসলাম রিয়েল (৪২)।
ডিবির ওসি পরিদর্শক নওয়াজেশ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনের মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তবে শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, ডিবি পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে ধরে নিয়ে সন্ত্রাস দমন আইনের মামলা সাজিয়েছে। পুলিশের ধরপাকড় এবং সাজানো মামলার ভয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন বাড়ি-ঘরে থাকতে পারছে না।
হাকিম বাবুল/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা