বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে হুন্ডির দেড় লাখ টাকাসহ সেলিম হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার দুপুর ১২টার দিকে পুটখালী মসজিদ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম পুটখালী গ্রামের হাসেম আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় সেলিম নামে এক যুবক ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকাসহ ওই যুবকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আওলাদ হোসেন জানান, আটক সেলিমকে হুন্ডির টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কেন্দ্রে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন ভোটাররা
- ২ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
- ৩ জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক দুই নির্বাচন কর্মকর্তা
- ৪ সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন
- ৫ রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ, বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক