নারায়ণগঞ্জে হোটেলে তরুণের মরদেহ
নারায়ণগঞ্জ শহরে একটি খাবার হোটেল থেকে রাজু (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে সেন্ট্রাল খেয়াঘাট এলাকার শহীদের হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, খেয়াঘাটের অল্পদূরত্বে শহীদের মালিকানাধীন দুটি খাবার হোটেল রয়েছে। এর মধ্যে একটি হোটেল ঈদের পরপর খোলা হলেও নৌ ফাঁড়ি সংলগ্ন হোটেলটি বৃহস্পতিবার খোলা হয়। হোটেলটিতে রাজুসহ আরও একজন কর্মচারী ঘুমাতেন।
তবে বৃহস্পতিবার রাতে রাজু একাই হোটেলে ঘুমিয়েছিলেন বলে হোটেল মালিক শহীদ জানান। তিনি বলেন, ছেলেটির পুরো পরিচয় জানি না। একদিন হোটেলে এসে বলে ‘আমাকে খাবার দেন নয় তো কাজ দেন, আমি কাজ করতে চাই।’ পরে তাকে হোটেলের প্লেট ধোয়া-মোছার কাজে রাখা হয়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসঅই) জামাল হোসেন বলেন, ছেলেটি শারীরিকভাবে দুর্বল। ধারণা করছি ঘুমের ঘোরেই সে মারা গেছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ভৈরবে চাকরি মেলা
- ২ দেশের মানুষ ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায়: জামায়াত আমির
- ৩ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি প্রার্থীর
- ৪ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতি বিদায় করা হবে
- ৫ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ