মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না সুদীপের
নেত্রকোনা শহরের গরুহাট্টা এলাকায় বাসচাপায় সুদীপ সূত্রধর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদীপ জেলা সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের আসদহাটি গ্রামের মৃত বঙ্কিম সূত্র ধরের ছেলে।
সুদীপের বড় ভাই পল্টু সূত্রধর জানান, নেত্রকোনা থেকে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সুদীপ। ফেরার পথে গরুহাট্টা এলাকায় যাত্রীবাহী নৈশ কোচের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ