জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ
ফাইল ছবি
জীবন বাঁচাতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন কামাল হোসেন (১৯) নামে এক কিশোর। কিন্তু তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা তল্লাশি শুরু করেছে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খেয়াঘাট থেকে ট্রলারে নদী পার হয়ে শহরের সেন্ট্রাল খেয়াঘাট আসার সময় এই ঘটনা ঘটে।
নিখোঁজ কামাল হোসেন ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। তিনি নয়ামাটি এলাকায় হোসিয়ারী শ্রমিক হিসেবে কাজ করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে সেন্ট্রাল খেয়াঘাট আসছিলেন কামাল হোসেন। ওইসময় উত্তর দিক থেকে বড় একটি জাহাজ ট্রলারের কাছাকাছি চলে এলে ভয়ে জীবন বাঁচাতে দুইজন নদীতে ঝাঁপ দেন।
এ সময় ট্রলারের অন্য যাত্রীরা একজনকে উদ্ধার করলেও কামাল নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ সদস্যের ডুবুরি দল তল্লাশি শুরু করেছে।
শাহাদাত হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ভৈরবে চাকরি মেলা
- ২ দেশের মানুষ ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায়: জামায়াত আমির
- ৩ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি প্রার্থীর
- ৪ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতি বিদায় করা হবে
- ৫ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ