শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৩
শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার চানঁপুর হাওরে বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় গণধর্ষণ মামলার পলাতক আসামি শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের চানঁপুর গ্রামের আনচার আলীর ছেলে শিপন মিয়া (৩০) ও ডাকাতি মামলার ছয় বছর যাবত পলাতক আসামি মন্টু কসাই (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে শায়েস্তাগঞ্জ থানার নছরতপুর রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে ১বছরের সাজাপ্রাপ্ত আসামি নছরতপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আনোয়ার আলীকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক