ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ক্লোজড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার প্রশাসনিক কারণে সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম

আরও পড়ুন