চট্টগ্রামে বস্তিতে আগুন
চট্টগ্রাম কোতোয়ালী থানার আসকার দীঘি এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সিফেন্স আগ্রাবাদের অপারেটর শাহিদুর রহমান। তিনি জানান, আসকার দীঘির পশ্চিম পাড়ের একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ নন্দনকানসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
জেডএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক