ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়মৌকুড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বড়মৌকুড় গ্রামের ছমির উদ্দিন (৬৫), আব্দুল ওহাব (৪২), পারভীন খাতুন (৩২), করুনা খাতুন (৩০), নিজাম উদ্দিন (৫০), উর্মি খাতুন (১৭), সুমী খাতুন (১৫), জান্নাত (১৩), তোহাব আলী (৩৮), কল্পনা খাতুন (৩৩) সহ ১২ জন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান বলেন, উপজেলার বড়মৌকুড় গ্রামের জালাল উদ্দিনের গরু মিজানুর রহমানের ক্ষেতের ধান খায়। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল, ভেলা, রামদা ও তরবারি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু