আড়াইহাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আব্দুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত গহন আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। খবর পেয়ে স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ