কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকের ছাদ ধ্বস, নিহত ১
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নির্মাণাধীন পাটাধোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের ছাদ ধ্বসে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শিশু। নিহত কিশোরের নাম আমিনুল ইসলাম (১৫)।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে নির্মাণাধীন পাটাধোয়া পাড়া কমিউনিটি ক্লিনিকের ছাদের নিচে বসে স্থানীয় মাঠের খেলা দেখছিল শিশু-কিশোররা। এ সময় হঠাৎ বিকট শব্দে ক্লিনিকের ছাদ ধ্বসে পড়ে। এতে আহত হয় ৫ শিশু-কিশোর। তাদের মধ্যে আমিনুল ইসলাম নামে এক কিশোরের মাথা ফেটে যায় এবং হাতের হাড় ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ওবায়দুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক